কথা বলা সামুদ্রিক মাছ
পরপয়স শুশুক জাতীয় এক প্রকারের সামদ্রিক প্রাণী আছে। এরা অনেক দিক দিয়েই মানুষের আচরণ নকল বা অনুকরণ করতে পারে। দেখতে এরা মাছের মতো হলেও প্রকৃতপক্ষে এরা মাছের পর্যায়ে পড়ে না। এরা স্তন্যপায়ী প্রাণী। এরা বচ্চা প্রসব করে ও স্তন্যপান করিয়ে বাচ্চাদের লালন-পালন করে থাকে। তিমি, ডলফিন ও পরপয়স স্তন্যপায়ী প্রাণীর পর্যায়ভুক্ত। পরপয়সের আরেকটি বিশেষত্ব আছে। শ্বাস-প্রশ্বাসের জন্য এদের কানকো নেই। ফুসফুসের মাধ্যমেই এরা শ্বাস-প্রশ্বাস নিয়ে থাকে। মাথায় এদের একটি ছিদ্র থাকে, এটিই ওদের নাক। শ্বাস গ্রহণ করবার সময় এরা মাথাটি পানির ওপর উঠায় এবং ছিদ্র পথে শ্বাস-প্রশ্বাস ক্রিয়া সম্পাদন করে। দৈর্ঘে-এরা ১.৭৫ মিটার পর্যন্ত হয়। মুখে এদের ৮০ থেকে ১০০টি দাঁত থাকে। এরা কালো অথবা পিঙ্গল উভয় বর্ণেরই হয়। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে এদের দেখতে পাওয়া যায়। সব জীবজন্তুর মধ্যে পরপয়সই সব থেকে বুদ্ধিমান বা চালাক। মানুষকে অনুকরণ করতে এরা খুব ওস্তাদ। মানুষের কণ্ঠস্বর নকল করতেও এরা সক্ষম।
Source: Bangladesh-Pratidin
Source: Bangladesh-Pratidin
No comments:
Post a Comment